১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বাবুগঞ্জে সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল, পরে নিলামে বিক্রি

আপডেট: এপ্রিল ১৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাবুগঞ্জে সার ও কীটনাশক বিক্রির একটি দোকানে মজুদ করা ডিজেল ও অকটেন উদ্ধার করে নিলামে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুদকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না এ অভিযান পরিচালনা করেন ।
তিনি বলেন, ‘এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার আগরপুর বাজারের মেসার্স সুমন স্টোরে অভিযান চালানো হয়।এ সময় দোকানটি থেকে দুই হাজার ৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার অকটেন উদ্ধার করা হয়।’
কামরুন্নাহার তামান্না জানান, ‘নগরীর এক ডিলারের নামে মেঘনা অয়েল কম্পানির ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করে সেটি অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। পরে সেটি প্রতি লিটার ৫০ থেকে ৬০ টাকা বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল।’

তিনি আরো জানান, উদ্ধার করা জ্বালানি তেল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার, ট্রাক্টর, স্পিডবোট, থ্রি-হুইলার ও মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়।নিলাম থেকে দুই লাখ ৪৫ হাজার টাকা এবং জরিমানা হিসেবে আদায় করা ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network