শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাবুগঞ্জে ৮ ড্রাম রেণু-পোনাসহ আটক পাঁচ

আপডেট: February 18, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি:: আট ড্রামে প্রায় ২০ লাখ বাটা মাছের রেণু ও পোনাসহ একটি পিকআপভ্যান জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোরে বাবুগঞ্জ উপজেলার আগরপুর স্টিল ব্রিজ সংলগ্ন রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপভ্যানটি জব্দ ও জড়িতদের আটক করা হয়। পরে দুপুরে জব্দ করা রেণু ও পোনা প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব রেণু ও পোনা বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ধরা হয়েছে।

পরবর্তীতে আটকদের মধ্যে খুলনার দিঘলীয়া এলাকার মৃত সিরাজ মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরার তেঁতুলিয়া এলাকার মৃত আহসান উল্লার ছেলে কাজী কাছেদকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network