শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট: January 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিফাত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরোহী মো. আমানউল্লাহ (৩১)।বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রিফাত হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে।আমানুল্লাহ বড়জালিয়া ইউনিয়নের বাসিন্দা। গুরুত্বর আহত অবস্থায় তাকে কালকিনি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে ভূরঘাটা এলাকা অতিক্রম করছিল। একই সময় বিপরীত দিক থেকে রিফাত মোটরসাইকেল নিয়ে আসছিলেন। বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রিফাতও আমানউল্লাহ রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

এসব তথ্য নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, সাকুরা পরিবহন নামে বাসটির ধাক্কায় মোটরসাইকেল চালক রিফাতের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আরোহী আমানুল্লাহ আহত। বাসটি আটক করা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network