শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট: July 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে রবিবার সকালে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামি উপজেলার কয়া গ্রামের কালাম মল্লিকের ছেলে লাল্টু মল্লিক (৩০) ও একই গ্রামের মৃত গোপালের ছেলে একরা মন্ডলকে (৪৫) গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।

সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন শেষে ভুক্তভোগী গৃহবধূকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এর আগে শনিবার রাতে (১৩ই জুলাই ২০২৪) কয়া গ্রামের একটি মাঠে সংঘবদ্ধ ধর্ষণের এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে শাশুড়িকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন ওই গৃহবধূ। এসময় তার স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না। রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে গেলে গৃহবধূর ব্যবহৃত ওড়না দিয়ে মুখ বেঁধে ৪ ব্যক্তি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পাশের একটি মাঠে নিয়ে যায়। এসময় তিনি চিৎকার করতে গেলে মুখ চেপে ধরে ৩জন মিলে তাকে ধর্ষণ এবং অপর একজন তাদের সহযোগিতা করেন। ধর্ষণ শেষে তারা ওই গৃহবধূকে মাঠে ফেলে রেখে চলে যায়। পরে ভুক্তভোগী ওই গৃহবধূ স্বামীর মোবাইলে কল করে বিষয়টি জানান এবং চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মাঠ থেকে উদ্ধার করে নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, কয়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় রবিবার থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network