শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বিএনপি নেতাকে গুলি করলেন শিক্ষক, বাড়িতে মিলল বন্দুক-দেশীয় অস্ত্র

আপডেট: April 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষকের গুলিতে বিএনপিনেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার সকালে উপজেলার মেডিক্যাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম আব্দুল করিম বাবুল মৃধা (৫৭)। তিনি রাজাপুর উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক। বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে। তিনি বর্তমানে মেডিক্যাল মোড় এলাকায় বরিশাল-খুলনা বাস কাউন্টার পরিচালনা করেন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের বাংলা প্রভাষক মাহফুজুর রহমানের মেডিক্যাল মোড়ের বাসা থেকে একনালা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি, ১টি চাকু ও ১টি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করে। পুলিশ ও গুলিবিদ্ধের পরিবার জানায়, বাবুল মৃধাদের সঙ্গে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে প্রভাষক মাহফুজুর রহমানের। বিরোধীয় জমিতে মাহফুজুর রহমান শনিবার জোর করে সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেন বাবুল মৃধা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু আজ রবিবার সকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো কাজ শুরু করলে বাবুল মৃধা ও তার ছোট ভাই বরকত বাধা দেন। তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাবুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন প্রভাষক মাহফুজুর রহমান। ছড়াগুলিতে বাবুলের হাত ও পেটের বিভিন্ন স্থানে জখম হয়।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী কনক প্রভা জানান, গুলির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় বাবুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ আব্দুল করিম বাবুল মৃধার ছোট ভাই বরকত মৃধা অভিযোগ করেন, আমাদের জমিতে জোর করে সীমানাপ্রাচীর নির্মাণ করার প্রতিবাদ করায় মাহফুজ গুলি করে। গুলিটি প্রথমে হাতে লাগার পরে পেটে লাগে। ভাগ্যক্রমে আমার ভাই বেঁচে আছেন। মাহফুজ একজন মাদকাসক্ত। তিনি ইয়াবাসহ ইতোপূর্বে গ্রেপ্তার হয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযান চালিয়ে একনলা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, ১টি চাকু ও ১টি  দেশীয় অস্ত্রী (গুপ্তি) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরপরই অভিযুক্ত মাহফুজ গাঢাকা দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network