শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বিজিবির অভিযানে ৪৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপডেট: July 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯শে জুলাই) বেলা সাড়ে ১২টার সময় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত মাধবখালী বিওপির ৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের ঈদগাহ মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৪৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network