শিরোনাম
গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

বিজিবির হাতে ৩০ জন বাংলাদেশী নাগরিক আটক

আপডেট: July 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে একজন সহায়তাকারীসহ মোট ৩০ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ই জুলাই) সকালে ঝিনাইদহের মহেশপুর থানাধীন গোপালপুর গ্রাম হতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ১০ জন নারী এবং ১১ জন শিশু। সোমবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত যাদবপুর বিওপির টহল দল সোমবার সকাল ৬টার সময় সীমান্ত মেইন পিলার ৪৮ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানাধীন গোপালপুর গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ১টি ইজিবাইক এবং একজন সহায়তাকারীসহ মোট ৩০ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ঢাকা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপার্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network