শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়লেন তামিম

আপডেট: July 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা:: আচমকাই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন তামিম ইকবাল। তবে অবসরের সংবাদ সম্মেলনে এসে ঠিকমতো কথা বলতে পারছিলেন না টাইগার এই ওপেনার। বারংবারই চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল পানি। নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করতে গেছে তাকে। তবে কয়েক দফায় নিজেকে সামলে নিয়ে শেষমেশ অবসরের ঘোষণাটা দেন।
চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন চলাকালে বেশ কয়েকবারই মাথা নিচু করে থাকতে দেখা গেছে তাকে। এসময় টিস্যু দিয়ে চোখমুখ মুচছিলেন তিনি।

নিজের অবসরের ঘোষণা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তাগণ, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

অবসর–পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।বাংলাদেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তামিমেরই সর্বোচ্চ রানের রেকর্ড। এমনকি শেষ সময়ে মিডিয়াকে জানিয়েছেন তার টপিক এখানেই শেষ করে দিতে। এটা বলেই উঠে গেছেন সদ্য বিদায়ী এই ক্রিকেটার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network