১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

বিপিএলের পাঁচ দলের নাম ঘোষণা করল বিসিবি

আপডেট: নভেম্বর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

দ্বাদশ বিপিএলের জন্য পাঁচটি দলের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে মালিকপক্ষ পরিবর্তনের কারণে দলগুলোর নাম বারবার বদলানো হতো, যা নিয়ে সমালোচনাও থাকত। এবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করায় সব কিছু স্থির হলো।

বিসিবি জানিয়েছে, এই পাঁচ দলের মধ্যে দুটির নাম অপরিবর্তিত থাকবে—ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস পরিচালনা করবে রিমার্ক হারলেন, আর রংপুর রাইডার্সের মালিকানায় আছে বসুন্ধরা গ্রুপ।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানা এবার পেল ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড এবং দলটির নাম হবে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর দলটি পেয়েছে নাবিল গ্রুপ, এর নাম হবে রাজশাহী ওয়ারিয়রস। সিলেটের দল সিলেট টাইটানস হয়ে খেলবে ‘ক্রিকেট উইথ সামি’-এর মালিকানায়।

বিসিবি জানিয়েছে, প্রাথমিকভাবে মালিকানা দেওয়া হলেও পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা না হলে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো ড্রাফটে অংশ নিতে পারবে না।বিপিএলের এবারের প্লেয়ার্স ড্রাফট হবে আগামী ১৭ নভেম্বর। দ্বাদশ আসর শুরু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং চলবে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network