১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম

আপডেট: জুলাই ৮, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা:: ২০২৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের জার্সিতে খেলবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, তামিমের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে আজ। তবে তিনি অধিনায়কত্ব করবেন কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।

বিপিএলের সকশেষ দুই আসরে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে গত আসরে ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি তারা।এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল। তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার।

সেই ধারাবাহিকতায় সাকিব আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েকদিন আগেই সাকিব যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। ফলে সেই জায়গায় এবার দেশের ক্রিকেটের আরেক তারকা তামিমকে নিয়েছে বরিশাল।আগামী বছরের ফেব্রুয়ারিতে বিপিএলের নতুন আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network