শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বিপৎসীমার ওপরে বরিশালের ৭ নদীর পানি

আপডেট: August 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বরিশাল বিভাগের ৭ টি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পূনিমা জো ও বৈরি আবহাওয়ার কারণে পানি বেড়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন।

কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা ২ দশমিক ১০ সেন্টিমিটার হলেও ২ দশমিক ১৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে বিষখালীর নদীর ঝালকাঠি পয়েন্টের পানির বিপৎসীমা ১ দশমিক ৪০ সেন্টিমিটার। কিন্তু প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৪৪ সেন্টিমিটার উচ্চতা দিয়ে। বিষখালী নদীর বেতাগী পয়েন্টে প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮১ সেন্টিমিটার উচ্চতায়। এ পয়েন্টের বিপৎসীমা ১ দশমিক ৬৮ সেন্টিমিটার।

একই নদীর বরগুনা পয়েন্টের বিপৎসীমা ১ দশমিক ৯৭ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ২ দশমিক ৬ সেন্টিমিটার দিয়ে।
পাথরঘাটা পয়েন্টে বিষখালী নদীর বিপৎসীমা ১ দশমিক ৭৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮২ সেন্টিমিটার উচ্চতায়।
সুরমা-মেঘনা নদীর দৌলতখান পয়েন্টের বিপৎসীমা ২ দশমিক ৭৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ৩৪ সেন্টিমিটার দিয়ে। একই নদীর তজুমদ্দিন পয়েন্টের বিপৎসীমা ২ দশমিক ২২ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ৩ দশমিক ১২ সেন্টিমিটার। তেতুলিয়া নদীর ভোলা খেয়াঘাট এলাকার বিপৎসীমা ১ দশমিক ৯১ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৯৬ সেন্টিমিটার দিয়ে।

বুড়িশ্বর নদীর আমতলী পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মির্জাগঞ্জ পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টের বিপৎসীমা ১.৮০ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮৩ সেন্টিমিটার উচ্চতায়। কচা নদীর উমেদপুর পয়েন্টের বিপৎসীমা ১ দশমিক ৬৫ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৭৫ সেন্টিমিটার উচ্চতায়। বলেশ্বর নদীর পিরোজপুর পয়েন্টের বিপৎসীমা ১ দশমিক ৪৯ সেন্টিমিটার। প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৬৫ সেন্টিমিটার উচ্চতায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network