শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর পাকিস্তানের

আপডেট: November 13, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। শিরোপার মঞ্চে স্যাম কারান-ক্রিস জর্ডানদের তোপে বড় সংগ্রহের দেখা পায়নি বাবর আজমের দল। টস হেরে শুরুতে ব্যাট করে ১৩৭ রানে থেমেছে পাকিস্তান। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে দলটি।

বিশ্বকাপ ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ডটা এখনো ভারতের দখলে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে এ রেকর্ড গড়ে তারা। দ্বিতীয় সর্বোচ্চ রানটা মূলত দুই দল করেছে। ২০১২ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজও পাকিস্তানের সমান ১৩৭ রান করেছিল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের পেসের সামনে নাস্তানাবুদ হতে থাকে পাকিস্তানের ব্যাটাররা। পাওয়ারপ্লেতে পাকিস্তানের রান আসে ৩৯।

ফিল্ড রেস্ট্রিকশনের পরেও হ্যাট খুলে খেলতে পারেননি পাক ব্যাটাররা। দলীয় ৪৫ রানে পাক শিবিরে আঘাত হানেন আদিল রশিদ। হারিসকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে ৮ রানে বিদায় করেন রশিদ। যদিও এর পরেই আবারো ফিরে যান বাবর আজম ৩২ রান করে।

পরবর্তীতে রান বড় করার দায়িত্ব নেন শান মাসুদ। তবে বেশি দূর আগাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। ব্যক্তিগত ৩৮ রান করে ফেরেন। এরপর শাদাব খান দ্রুত ২০ রান করলেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যথেষ্ট ছিল না। এরপর আর বলার মত কোনো ব্যাটারই পারেননি রান করতে। মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ নেওয়াজ ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান সংগ্রহ করে ১৩৭ রান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network