শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

বিশ্বে সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় দ্বিতীয় ঢাকা

আপডেট: March 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক: টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে ভারতের নয়া দিল্লি। মঙ্গলবার (১৭ মার্চ) সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পরিমাপকারী সংস্থা আইকিউএয়ারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ তালিকায় দিল্লির পরই আছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

মঙ্গলবার ‘২০২০ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি’ শীর্ষক একটি প্রতিবেদেন প্রকাশ করেছে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পরিমাপকারী সংস্থা আইকিউএয়ার। সংস্থাটির তালিকা অনুযায়ী ২০১৮ ও ২০১৯ সালের পর আবারও ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে নাম এসেছে ভারতের নয়া দিল্লির। ২০২০ সালে দিল্লির গড় বার্ষিক পিএম ২.৫ এর ঘনত্ব ছিলো ৮৪.১ ঘন মিটার।

১০৬টি রাজধানীর ওপর চালানো জরিপে নয়া দিল্লির পরই আছে ঢাকার অবস্থান। যার বাতাসে পিএম ২.৫ এর ঘনত্ব ছিলো ৭৭ ঘন মিটার। এরপরই আছে ইসলামাবাদ, জার্কাতা ও বেইজিং।

প্রতিবেদনের তথ্যমতে, মহামারী করোনার কারণে লকডাউন থাকায় বিশ্বজুড়ে পিএম ২.৫ দূষণ কমেছে। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ মাত্রা আগের তুলনায় আরও বেড়েছে।

এক বিবৃতিতে বিশ্ব সাস্থ্য সংস্থা জানায়, প্রতি ঘনমিটার বাতাসে ১০ মাইক্রোগ্রাম পিএম ২.৫ থাকলে তাকে সহনীয় পর্যায় বলা যায়। কিন্তু এশিয়ার দেশগুলোতে এর মাত্রা অনেক বেশি। বায়ুদূষণের কারণে এই দেশগুলোতে নানা রোগে মৃত্যুহার বেশি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network