১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

বিশ্ব ক্যান্সার দিবসে বরিশালে সচেতনতামূলক র‌্যালি

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে মিলনায়তনে রোববার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর পূর্বে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে র‌্যালি করা হয়।

শেবাচিম ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ফয়জুল বাশার, উপাধ্যক্ষ ডাক্তার জি এম নাজিমুল হক, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মনিরুজ্জামান শাহীন, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আ ন ম মইনুল ইসলাম, রেডিওথেরাপিস্ট ডাঃ মহসিন হাওলাদার, হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ অমলেন্দু ভট্টাচার্য, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অমল চন্দ্র পাল, অর্থোপেডিকস বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রিয়াজ হোসেন ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ প্রভাত কুমার ( পি সি) বিশ্বাস, নিউরো মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাক্তার অমিতাভ সরকার, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ প্রদীপ কুমার বনিক ও ডাঃ আব্দুর রহিম, ক্লিনিকাল অনকলোজি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা খান এবং ডাঃ সিরাজুস সালেকিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে ‘কর্কট কথা’ নামক একটি বুলেটিন প্রকাশিত হয়। বুলেটিনের মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ ফয়জুল বাশার।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network