আপডেট: July 21, 2020
গৌরনদী প্রতিনিধি ।। জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুর রহিম সরদার (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে শেবাচিম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন। একইদিন বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শাহাজিরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু, সরিকল ইউনিয়ন চেয়ারম্যান ফারুক মোল্লা, ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি মেজবাহ উদ্দিন অাকন, সম্পাদক জাহাঙ্গীর মোল্লা।

