শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

আপডেট: October 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা পাগলা বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। ওই সড়ক দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে খুলনা-মাওয়া পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট থেকে নাশুখালীর দিকে যাচ্ছিল। ব্রিজের ওপর উঠে রেলিংয়ে ধাক্কা দেয়। পরে রেলিংসহ ট্রাকটি খালের মধ্যে পড়ে যায়।ট্রাকটিতে ধারণক্ষমতার অতিরিক্ত বালু ছিল বলে দাবি স্থানীয়দের।

বাগেরহাট সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন, খাল থেকে ট্রাকটি তোলার জন্য ক্রেন আনার প্রক্রিয়া চলছে। রাতের মধ্যেই ক্রেন চলে আসবে। ট্রাকটি তোলার পর ক্ষতিগ্রস্ত ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network