শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বেইলি রোডে আগুন: ভোলার নিহত ৪ জনের বাড়িতে শোকের মাতম

আপডেট: March 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ঢাকার বেইলি রোডের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে চারজনের বাড়ি ভোলা জেলায়। অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

জানা যায়, বেইলি রোডে নিহতদের মধ্যে একজনের নাম নয়ন। ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমুরিয়া গ্রামে দিনমজুর সিরাজ উদ্দিনের ছেলে তিনি। দুর্ঘটনাকবলিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে বয়ের কাজ করতেন তিনি।নিহত নয়নের পরিবারের সদস্যরা জানান, পাঁচ দিন আগে বাড়ি থেকে কাজের সন্ধানে ঢাকা গিয়েছিলেন। তিন দিন আগে চাকরি পান তিনি। ভাগ্যের নির্মমতায় এই কর্মস্থলেই প্রাণ হারাতে হয়েছে তাকে।নয়নের মা নাজমা বেগম জানান, ছেলে ফোনে জানিয়েছি ঈদের ছুটিতে বাড়িতে আসবে। কিন্তু তার তো আর ফেরা হলো না।

তার চাচি জুয়েনা আক্তার বলেন, পরিবারটি খুবই দরিদ্র। কাজের জন্য ঢাকা গিয়ে প্রাণ হারাতে হলো। নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে অভাবের কারণে আর পড়া হয়নি নয়নের। বাধ্য হয়েই ঢাকায় গিয়ে কাজ শুরু করেছিল। তার মর্মান্তিক এমন মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো পরিবার।ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন বলেন, দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে জেলা প্রশাসন রয়েছে। যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা করবে।নিহত আরেকজন হলেন জুনায়েদ। তিনি ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএভিএস সড়কের বাসিন্দা এবং ঢাকার একটি ‘ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন।

শোকে পাথর হয়ে গেছে জুনায়েদের পরিবারও। স্বজন হারিয়ে দিশেহারা তারা। জুনায়েদের বাড়ি ভোলা হলেও তারা পরিবারসহ ঢাকায় থাকতেন। তবে তার মর্মান্তিক মৃত্যুর খবরে বিষাদে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।বেইলি রোডের আগুনে ভোলার আরো দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা হলেন দোলা ও মাহী। তাদের বাড়ি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গুপ্তগঞ্জ বাজারে। তবে তারা ২০ বছর আগে ঢাকার স্থায়ী বাসিন্দা। ঢাকার গাজীপুরে তারা বসবাস করে আসছিলেন। দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network