শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

বেসরকারী সংস্থা’র উদ্যেগে দশমিনায় মানবিক সহায়তা প্রদান

আপডেট: June 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

সঞ্জয় ব্যানাজী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

সুপার সাইক্লোন আমম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ চত্বরে শনিবার বেলা ১১টায় সেচ্ছাসেবক বেসরকারি সংস্থা এনএসএস ত্রান মানবিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, দাতা সংস্থা ইউকেএআইডি ও স্টার্ট ফান্ডের সহযোগীতায় এবং জাগোনারী লীডে স্থানীয় বেসরকারী সংস্থা এনএসএস’র মাধ্যমে তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদী ভাঙন কবলিত ও সুপার সাইক্লোন আমম্ফান ও করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ উপজেলার দশমিনা সদর, বাঁশবাড়িয়া ও চরবোরহান ইউনিয়নের হত দরিদ্র, অসহায়,কর্মহীন ও নিম্ন আয়ের ৪’শ ৫০ পরিবারের মধ্যে নগদঅর্থ ও হাইজিনকিট এ সহায়তা বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, এনএসএস প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম ও অশুতোষ রায়, স্থানীয় সেচ্চাসেবী সংগঠন অন্বেষা সেবা সংঘের নির্বাহী প্রধান মোঃ মজিবুর রহমান টিটু, উপজেলা এনজিও সমন্বয়কারী পিএম রায়হান বাদল ও স্থানীয় সংবাদকর্মী প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network