১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বেয়ারস্টো-মঈনকে বাইরে রেখে ইংল্যান্ডের টেস্ট দল ঘোষণা

আপডেট: জুলাই ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টা এবং অলরাউন্ডার মঈন আলীর। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে অনুজ্জ্বল পারফর্ম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েন বেয়ারস্টো। মাঝখানে ইংলিশরা নিউজিল্যান্ড সফরে গেলেও স্কোয়াডে ছিলেন না এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একই কারণে জায়গা হয়নি মঈন আলীর। এই অভিজ্ঞ অলরাউন্ডারও অ্যাশেজে উল্লেখযোগ্য কিছু করতে না পারায় বাদ পড়েছেন।

তিন টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি হবে হবে ০৮ জুলাই, সাউদ্যাম্পটনের রোজ বোলে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর এই টেস্ট দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ম্যাচটি হবে জীবাণুমুক্ত পরিবেশে।

প্রথম টেস্টে ইংলিশদের নেতৃ্ত্ব দেবেন বেন স্টোকস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নেওয়ায় নিয়মিত অধিনায়ক জো রুটের পরিবর্তে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করবেন এই অলরাউন্ডার।

প্রথম টেস্ট শুরুর আগে আন্ত-স্কোয়াড নিয়ে তিনদিনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ম্যাচটি হয়েছিল বেন স্টোকস একাদশ বনাম জস বাটলার একাদশের মধ্যে।

১৩ সদস্যের স্কোয়াড ছাড়াও ৯ সদস্যের একটি রিজার্ভ দল রেখেছে স্বাগতিকরা। মূল দলের কেউ অসুস্থ হলে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য এই বিকল্প ব্যবস্থা। ওয়ার্ম-আপ ম্যাচে হঠাৎ ‍অসুস্থ হয়ে পড়া অলরাউন্ডর স্যাম কারেনের ঠিকানা হয়েছে এই রিজার্ভ দলে। অবশ্য করোনা টেস্টে তার নেগেটিভ এসেছে।

ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ দল: জেমস ব্রেসি, স্যাম কারেন, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ‍ওলি রবিনসন ও ওলি স্টোন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network