শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের কমিটি ঘোষণা

আপডেট: December 5, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির তালিকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।কমিটিতে শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক ও মো. শাহাদাতকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান ইমরান ও মুখপাত্র হিসেবে রাখা হয়েছে ইসরাত জাহানকে।

কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ বলেন, আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের নেতৃত্ব দেবে।ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১০ জন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছে ১২ জন। সংগঠক ১৩ জন ও সদস্য হিসেবে রয়েছেন ৬৪ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network