১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম

বোন-মেয়েকে সঙ্গে নিয়ে বাবার ছবির সামনে প্রধানমন্ত্রীর সেলফি

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে সেলফি তুলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি বাবার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বোন-কন্যাকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা ফেসবুকে স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর সেলফি তোলার ছবিটি পোস্ট করেছেন।

এর আগে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ২১ ফেব্রুয়ারি বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নিজের বক্তব্য শেষে এই প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রদর্শনীতে এসে বিভিন্ন চিত্রকর্ম ও আলোকচিত্র দেখার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে দাঁড়িয়ে সেলফি তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ। এ সময় চিত্রকর্মগুলো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

মুজিববর্ষ উপলক্ষে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সকলের জন্য উন্মুক্ত থাকছে ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রদর্শনীর কার্যক্রম।

৭-১৫ ফেব্রুয়ারি সিসমিক মুভমেন্ট নিয়ে শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় ঢাকা আর্ট সামিট। মুজিববর্ষের অংশ হিসেবে এই আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রাখা হয় বিশেষ প্রদর্শনী ‘লাইটিং দি ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। ঢাকা আর্ট সামিট শেষ হয়ে গেলেও বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত এই প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ৩১ মার্চ পর্যন্ত। আয়োজিত এই প্রদর্শনীতে তথ্যগত সহায়তা প্রদান করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে ডিজিটালে রূপ নিয়েছে। প্রযুক্তিকে এগিয়ে নিতে তিনি দেশবাসীকে উৎসাহ দেন। যে কারণে সময় সুযোগ পেলেই সেলফি তুলতে ছাড়েন না প্রধানমন্ত্রী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network