শিরোনাম
রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটপাট: ৬ আসামি কারাগারে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার বাকেরগঞ্জে অবৈধভাবে মাটিকাটায় ৫ লাখ টাকা জরিমানা বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন

বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

আপডেট: August 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আসন্ন ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব’ উদযাপন করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সকল ধর্মালম্বীদের সহযোগিতা করে থাকেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এ অনুদান দেন। যাতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে পালন করতে পারেন।

আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হবে।

এই দিবসটিতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network