ব্যস্ত রাজধানী ফাঁকা

আপডেট: May 1, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। ঢাকার চিরাচরিত সেই যানজট এখন দেখা যাচ্ছে না। ঈদের সরকারি ছুটি মূলত তিনদিন। তবে এবার ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে ঈদের ছুটি বেড়ে হয়ে গেছে ছয় দিন।

ঈদের আগে ২৯ ও ৩০ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার মে দিবসের সরকারি ছুটি। সব মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয় দিন হয়ে গেছে। এমন লম্বা ছুটি মেলায় গত বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে মানুষের ঢল নামে বাস, ট্রেন ও লঞ্চে।

এবার ৩০ রোজা পূর্ণ হলে ঈদ হবে ৩ মে। এক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পেয়েছেন।গত দুই দিনে প্রচুর মানুষ ঢাকা ছেড়েছেন। এ কারণে রাস্তায় মানুষ অনেক কম। যে কারণে যানজট নেই। এতে কিছুটা হলেও যানজটের নগরী ঢাকার চিত্র বদলে গেছে।

রাজধানীর মতিঝিল, গাবতলী, মহাখালীতে গিয়ে শনিবার রাতে দেখা যায়, কর্মব্যস্ত অঞ্চলটি প্রায় ফাঁকা। মানুষের আনাগোনা যেমন কম, গাড়ির চাপও তেমনি কম। রাজধানীর যানজটপূর্ণ এলাকা কাকরাইলও অনেকটাই ফাঁকা দেখা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network