শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট: July 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা: হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।জিম্বাবুয়ের পেসারদের দাপটে ৩ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা।তৃতীয় উইকেট হিসেবে আউট হয়েছেন সাকিব আল হাসানের পরে নামা মোহাম্মদ মিঠুন।

১৩.৪ ওভারে চাতারার বলে কাট করতে দিয়ে ব্যাটে-বলে সেভাবে সংযোগ করতে পারেননি মিঠুন।ব্যাটের কানা ছুঁয়ে তা চলে যায় উইকেটরক্ষক চাকাভার গ্লাভসে।আউট হওয়ার আগে ১৯ বলে ১৯ রান করেন মিঠুন। উইকেটে নেমে বেশ ভালোই খেলছিলেন। ৪টি বাউন্ডারিও হাঁকিয়েছেন। কিন্তু অবিবেচকের মতো শট খেলতে গিয়ে সাকিবের মতো ফিরলেন তিনিও।

এর আগে পেসার মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব। মাঠে নেমেই চার হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেন সাকিব। এরপর আরো দুটি বাউন্ডারি হাঁকান।কিন্তু ৮.২ ওভারে মুজারাবানির দ্বিতীয় ডেলিভারিটি ঠিক মতো খেলতে পারেননি এ অলরাউন্ডার। স্কয়ার কাট করতে গিয়ে কভারে বার্লের হাতে সহজ ক্যাচ তুলে দেন।

২৫ বলে ১৯ রান করে বিদায় নিলেন সাকিব।আজ ব্যাট হাতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মুজারাবানির প্রথম শিকার ওপেনার তামিম। ৭ বল মোকাবিলা করে রানের খাতাই খুলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।

মুজারাবানির দ্বিতীয় ওভারের প্রথম বলেই চাকাভার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথে হাটেন তামিম।এ প্রতিবেদন লেখার সময় ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬৬ রান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network