শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের কাছে ধরাশায়ী টাইগাররা

আপডেট: October 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ খেলাধুলা: ব্যাটিং ব্যর্থতায় ইংলিশদের কাছে ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয় পায় ইংল্যান্ড।

বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইংল্যান্ড। আবুধাবিতে বাংলাদেশের ছুড়ে দেয়া ১২৫ রানের জবাবে ৩৫ বল হাতে রেখে আট উইকেট জয় পায়  ইংল্যান্ড। জেসন রয় করেন ৬১ রান। ডেভিড মালান ২৮ রানে অপরাজিত থাকেন। পতন হওয়া ইংল্যান্ডের দুই উইকেটের একটি দখল করেন নাসুম আহমেদ। অপরটি পেয়েছেন বিশ্বকাপে অভিষেক হওয়া শরিফুল ইসলাম।

এর আগে নাসুম আহমেদের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দেয় বাংলাদেশ। সাকিব মাহমুদুল্লার ব্যাটিং ব্যর্থতার দিনে ৯ বলে ১৯ রান করেন নাসুম। এরমধ্যে আদিল রশিদের করা ১৯তম ওভারে ১৭ রান করেন এই স্পিনার। নাসুম ছাড়া এদিন কারো ব্যাট থেকেই বলার মতো রান আসেনি।
দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ২৯ রান করেছেন মুশফিক। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ১৮ ও নুরুল হাসান সোহান ১৯ রান করেন।

ইংল্যান্ডের  টাইমাল মিলস তিনটি, মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন দুটি করে উইকেট দখল করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network