১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রশ্নফাঁস চক্রের ফাঁদে পা না দিতে ঢাবি উপাচার্যের আহ্বান

আপডেট: অক্টোবর ১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি নিয়ে গুজব ছড়ালে কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এ হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় অভিভাবকদের গুজবে কান না দেয়ারও অনুরোধ জানিয়েছেন ঢাবি উপাচার্য। তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানাসহ শিক্ষার্থীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে প্রথমবারের মতো রাজধানীর বাইরে ৭টি বিভাগে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এবার পরীক্ষার সময় কমিয়ে করা হয়েছে দেড় ঘণ্টা। আগামী ২, ৯, ২২ ও ২৩ অক্টোবর রয়েছে অন্যান্য ইউনিটের পরীক্ষা। সব ইউনিট মিলিয়ে অংশ নেবেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন।

এর আগে বুধবার (২৯ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ১ অক্টোবর বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এছাড়া ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট) অনুষ্ঠিত হবে।

এ সময় ঢাবি উপাচার্য আরও বলেন, মহামারির কারণে এবার মোট আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ঢাকার বাইরে সাতটি কেন্দ্র থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করে সহযোগিতা প্রত্যাশা করেছিলাম। তারা আমাদের সহযোগিতা করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network