১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভাঙ্গা-আমতলী-কুয়াকাটা সড়ক চার লেন করার দাবিতে গণ-অনশন

আপডেট: এপ্রিল ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার আমতলীতে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা সড়ক চার লেন করার দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

গণ-অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক জাকির হোসেন, যুবনেতা মোমেন আকন, গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ ও এনসিপির সদস্য ফারদিন প্রমুখ।

বক্তারা বলেন, ভাঙ্গা-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়কটি এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে।আয়োজক কমিটির সদস্য যুবনেতা মো. মোমেন আকন বলেন, ‘প্রতিদিন ওই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আমাদের দাবি সড়কটি চার লেনে উন্নীত করে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network