১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত: আফ্রিদি

আপডেট: জুলাই ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ভারতের বিপক্ষে খেলার মজার অভিজ্ঞতা সামনে এনেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি সবসময় ভারতের বিপক্ষে খেলতে পছন্দ করতেন। ভারত আর অস্ট্রেলিয়া দুটি দলকেই তাদের মাঠে হারানো কঠিন বলে মন্তব্য বুম বুম আফ্রিদির।অতীত সুখস্মৃতি সামনে এনে সাবেক এ তারকা অলরাউন্ডার বলেন, ভারতকে আমরা এতবার, এতভাবে হারিয়েছি যে, শেষের দিকে ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চাপ নিয়ে খেলতে হতো। কিন্তু ওই চাপ নিতে আমাদের ভালো লাগত। এই দুটো দলকে হারানোর মজাই আলাদা ছিল।

পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে গিয়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হন আফ্রিদি। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ আছেন।১৯৯৯ সালে ভারতের বিপক্ষে টেস্টে ১৪১ রানের ইনিংস খেলা প্রসঙ্গে সম্প্রতি এক ইউটিউব শোতে আফ্রিদি বলেছেন, ওই ইনিংসটাই আমার ক্যারিয়ারের স্মরণীয়। আমার তো ভারতে ওই ম্যাচ খেলতে যাওয়ারই কথা ছিল না। ওয়াসিম আকরাম ভাই নির্বাচকদের সঙ্গে লড়াই করে আমাকে দলে নিয়েছিলেন। প্রথমে তো আমাকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। তবে এটি ভেবে ভালো লাগে যে, আমি ওয়াসিম ভাইয়ের মুখরক্ষা করতে পেরেছিলাম।

সূত্র: জি নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network