ভারতে পাচারকালে ভোমরা সীমান্তে ৫১ ভরি স্বর্ণসহ নারী গ্রেফতার

আপডেট: July 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ৫১ ভরি ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ এক নারী চোরাচালানিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৩ থেকে ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরার সীমান্তে ভোমরাবাজারে স্বর্ণসহ ওই নারীকে গ্রেফতার করা হয়।

আটক ওই নারীর নাম আছিয়া খাতুন (৬৫)। তিনি শহরের ইটাগাছার ইয়ামুদ্দিনের স্ত্রী।বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ৩ থেকে ৫০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরার সীমান্ত গ্রাম ভোমরাবাজারে একজন নারীকে আটক করা হয়।

পরে তার কাছে পাওয়া যায় ৫৯৬ গ্রাম (৫১ ভরি) ওজনের পাঁচটি স্বর্ণের বার।বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার এক প্রেস ব্রিফিংয়ে জানান, স্বর্ণসহ আছিয়াকে বিজিবি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে। আটক স্বর্ণের দাম ৩৪ লাখ টাকারও বেশি বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network