ভুয়া পশু চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট: August 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: মেহেরপুরের মুজিবনগরে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে মোমিনুল ইসলাম নামের একজন ভুয়া পশু চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার রশিকপুর গ্রামের মোসাদ আলী শেখের ছেলে। মঙ্গলবার (২রা আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, কোন প্রকার সনদ ও চিকিৎসার স্বপক্ষে কোন ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে পশু চিকিৎসা করে যাচ্ছিলেন মোমিনুল ইসলাম। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও তার নেই কোন অনুমতি। শুধুমাত্র ওয়েভ ফাউন্ডেশন থেকে কয়েক দিনের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ নিয়েই নেমে পড়েন পশু চিকিৎসায়। এছাড়া বিভিন্ন সময়ে বেসরকারিভাবে গরুর কৃত্রিম প্রজনন বাবদ নির্ধারিত ‘ফি’ এর বাইরে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

এ সমস্ত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তার নিকট থেকে নেওয়া হয় মুচলেকা। মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network