শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

ভোলায় কারেন্ট জালসহ ১৪ জেলে আটক, জরিমানা

আপডেট: March 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ ১৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (২৩ মার্চ) জেলার ইলিশা এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।’

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা নদীর ১৯০ কিলোমিটার অংশে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এছাড়াও মাছ বিক্রি, মজুদ, বাজার জাত ও পরিবহনের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network