আপডেট: January 25, 2024
ভোলা প্রতিনিধি:: ভোলায় দুটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কোড়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. আব্বাস, রুবেল ও মিরাজ খালাসী।
অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ কোড়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে তিন জলদস্যুদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

