আপডেট: November 20, 2020
ভোলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু (৫৮) মারা গেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে সহ বহু আত্নীয়-স্বজন রেখে গেছেন।উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৭ নভেম্বর উপ-পরিচালক হরলাল মধুর করোনা শনাক্ত হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ১০ নভেম্বর তাকে বরিশাল শেরেই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বৃহস্পতিকার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
উপ-পরিচালক হরলাল মধুর বাড়ি মাদারীপুর জেলায়, তবে তার পরিবার গোপালগঞ্জ বসবাস করে আসছিলেন। তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চলতি বছরের ৫ এপ্রিল তিনি ভোলা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হিসাবে যোগদান করেন।
তিনি করোনা আক্রান্ত ছাড়াও দীর্ঘদিন থেকে কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন।এদিকে হরলাল মধুর মৃত্যুতে কৃষি বিভাগ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

