শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

ভোলায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে সভা

আপডেট: November 30, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভোলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের হাতে সহায়তার টাকা তুলে দেওয়া হয়।শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন স্মরণ সভার আয়োজন করে।

সভা শেষে শহীদ ৪৬ পরিবার এবং আহত ২০ পরিবারকে ১০ হাজার করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান তুল দেওয়া হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাদ জাহান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মো. রাসেল মাহমুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন মনজুর হোসাইন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি হারুন অর রশিদ, বিজিবি সভাপতি আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।আন্দোলনে জেলায় ৪৬ জন শহীদ এবং ২০ জন আহত হয়। এর আগে নিহতের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network