শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

ভোলায় ছয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১০ জেলের জরিমানা

আপডেট: March 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার মেঘনা নদী থেকে ছয় হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ১০ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (৫ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু আব্দুল্লাহ খান এ আদেশ দেন।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ‘সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় ২০ কেজি ইলিশ ও ছয় হাজার মিটার কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করে। তাদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খানের কাছে নেয়া হলে আদালত বসিয়ে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে নষ্ট ও ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।’

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ শিকার, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজার জাতের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network