শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৩ জেলে আটক

আপডেট: October 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় জাল ও ইলিশসহ ৩৩ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ সদস্যরা। এসময় জেলেদের কাছ থেকে ৩৫ কেজি ইলিশ ও ১৭ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মা ইলিশ শিকার নিষেধাজ্ঞার নবম দিনে শনিবার (১৫ অক্টোবর) ভোরের দিকে ভোলা সদরের মেঘনা থেকে ১০ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশসহ ১৭ জেলে ও তেঁতুলিয়া থেকে সাত হাজার মিটার জাল ও ১৫ কেজি মা ইলিশসহ ১১ জেলে এবং লালমোহন উপজেলার থেকে পাঁচ জেলেকে আটক করা হয়।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৩ জেলে আটক

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে আটক ১১ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাকি জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network