শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

ভোলায় পিক আপে সাউন্ডবক্স লাগিয়ে নাচানাচি, ২৫ কিশোর আটক

আপডেট: May 5, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় ঈদ উপলক্ষে পিক আপ ভ্যানে সাউন্ডবক্স লাগিয়ে উল্লাস করায় পিকআপসহ ২৫ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে জব্দকৃত পিক আপটির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের আগেই পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। জনগণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা পুলিশের সব ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (০৪ মে) ভোলা সদর মডেল থানা পুলিশ ২৫ কিশোরসহ পিক আপটি আটক করে। পরে আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া পুলিশ সুপার সচেতন নাগরিক সমাজকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে ভোলা জেলা পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network