শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ভোলায় বিএনপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা, আহত ১১

আপডেট: February 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চর মদনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির ১১ নেতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে যুবদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, ৪ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মো. নাছির ৩নং ওয়ার্ড সাধারণ বিল্লাল জমাদ্দার, যুবদলের সদস্য মো. জামাল, আবু সাইদ, ইয়াকুব, মো. শাহিন, মো. আরিফ, মো. শরিফ, ঝিলন, মো. হেজু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহতরা জানান, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ক্যাডার বাহার, শিপন, শফিক, জাহাঙ্গীরসহ একটি সন্ত্রাসী গ্রুপ হামলা করে।’

স্থানীয় অপর একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকালে বাচ্চাদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। পরে রাতে রাজনৈতিক দিকে মোড় নেয় এবং সংঘবদ্ধ হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করা হয়।

ভোলা সদর থানার ওসি হাসনাইন পারভেজ বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network