শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

ভোলায় যুবকের লাশ উদ্ধার

আপডেট: April 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরার মেঘনা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটসংলগ্ন মেঘনা থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশটি পুরুষের। লাশটির আনুমানিক বয়স ৩৫-৪০ বছর হবে।তবে উদ্ধারকৃত লাশটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনায় পতিত হওয়া সাবিত আল হাসান লঞ্চের নিহত কোনো যাত্রীর বলে ধারণা করছেন পুলিশসহ স্থানীয়রা।

জানা যায়, মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা সকালে রামনেওয়াজ ঘাটসংলগ্ন মেঘনায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পরে মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই সুভাষ, এসআই চপলসহ পুলিশের একটি টিম গিয়ে মেঘনা থেকে ভাসমান লাশটি উদ্ধার করে।মনপুরা থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, মেঘনা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশটির সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ওপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।তবে ধারণা করা হচ্ছে, লাশটি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ দুর্ঘটনায় নিহত কোনো যাত্রীর হতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network