শিরোনাম
মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের

ভোলায় ২০০ জেলের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

আপডেট: March 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ ২০০ জেলের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে লজিক প্রকল্প। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন পরিষদের মাঠে ২০০ জেলের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে নৌকার জেলেদের সুরক্ষায় ব্যবহারের জন্য ১টি করে লাইফ জ্যাকেট, ৫ টি বয়া, ১ টি হেভি ডিউটি টর্চ লাইট, ১ টি সোলার প্যানেল, ১টি রেডিও, ১ পানির ফিল্টার বিতরণ করা হয়।

জেলেদের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদরের ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস অফিসার মো. জামাল হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী, লজিক প্রকল্পের ডিস্টিক্ট ক্লাইমেট চেঞ্জ কো অর্ডিনেটর নুরুল মোমেন সিদ্দিকী রায়হান, ডিস্টিক্ট ক্লাইমেট ফাইন্যান্স এর কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত দুর্যোগ এর কবলে পড়ছে জেলেরা। ফলে অনেক জেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যাচ্ছেন। অনেকেই আবার দুযোর্গের কবলে পড়ে আহত হচ্ছেন। ফলে জেলেরা নিরাপদে মাছ ধরতে পারছেন না। জেলেদের জন্য দেয়া লাইফ জ্যাকেট, বয়া, রেডিও সুরক্ষার জন্য কাজ করবে। এর মাধ্যমে নদীতে দুযোর্গ এর সম্মুখীন হলেও নিরাপদে তীরে ভিড়তে পারবে বলে জানায় বক্তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network