ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৪

আপডেট: October 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক::

গাজীপুরের বাসন থানা এলাকায় দাঁড়িয়ে ভ্যানে বাসের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন।শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ভ্যানচালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আ. কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), মাছ ব্যবসায়ী একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব (৩২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন  বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানকে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা দুই মাছ ব্যবসায়ী এক পথচারী ও ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network