শিরোনাম
আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় কুপিয়ে প্রবাসী যুবকের দুই হাতের আঙুল ফেলে দিল সন্ত্রাসীরা

আপডেট: October 31, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. আল আমীন হাওলাদার (২৪) নামে প্রবাসী যুবককে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে দুই হাতের আঙুল বিচ্ছিন্ন করেছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্ধ ড্রেন সড়কে ওই প্রবাসীর নিজ বাসার সম্মূখ সড়কে তিনি এ সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর গভীর রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত যুবক আল আমীন মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্ধ ড্রেন সড়কের বাসিন্দা মো. রুস্তুম আলী হাওলাদার এর ছেলে। পরিবারের দাবি আল আমীন তার মোবাইলে কতিপয় যবুকের মাদক সেবনের একটি ভিডিও সংরক্ষণ করায় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

আহত যুবক আল আমীনের মা আকলিমা বেগম জানান, গত ১০ মাস আগে তার সৌদিপ্রবাসী ছেলে আল আমীন বাড়িতে আসে। তার ছেলের সাথে কারও শত্রুতা ছিল না। তবে তার মোবাইলে কয়েক যুবকের মাদক সেবনের একটি ভিডিও ছিল। এ নিয়ে পূর্বশত্রুতা থাকতে পারে। ওই কারণে শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে ৫/৬ জন অজ্ঞাত যুবক পূর্বে ওত পেতে থাকে। বাসার সামনে আল আমীন আসলেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার দুই হাতের আঙুল বিচ্ছিন্ন করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত যুবকের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network