শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

মঠবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে পিটিয়ে হত্যা

আপডেট: November 27, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থক হওয়ায় ও দাকি করা চাঁদা না দেওয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।এর আগে গত ২৩ নভেম্বর হামলার শিকার হন তিনি।বুধবার (২৭ নভেম্বর) মঠবাড়িয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।নিহত কামাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রামের মৃত মো. রুস্তুম হাওলাদারের ছেলে।

নিহতের বোন ফরিদা বেগম জানান, আওয়ামী লীগ করার অপবাদ দিয়ে কামালের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কিন্তু চাঁদা না দেওয়ায় গত ২৩ নভেম্বর তাকে বাড়ি থেকে সাপলেজা মাছবাজারে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করা হয়। সেই সঙ্গে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এ ঘটনায় কামাল নিজেই ২৫ নভেম্বর স্থানীয় শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মো. রুবেলের নামে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দেন। হামলার সময় ৯৯৯ ফোন দিয়েও কোনো সাড়া মেলেনি। পরে কামালকে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেন।

সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের হয়রানি করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পরে লেগেছে।মঠবাড়িয়া সেনাক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ডেকে এনে মীমাংসা করার পরামর্শ দেওয়া হয়েছিল।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network