শিরোনাম

মঠবাড়িয়ায় শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীকে কোপালেন নেশাগ্রস্ত স্বামী

আপডেট: December 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি::

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফারজানা নামে এক গৃহবধূকে শনিবার বেলা ১১টার দিকে কুপিয়ে গুরুতর জখম করেছে নেশাগ্রস্ত স্বামী বায়জিদ। ওই গৃহবধু ফারজানাকে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

গুরুতর আহত গৃহবধূ ফারজানা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন আকনের মেয়ে।ওই গৃহবধুর বাবা রুহুল আমীন বলেন, এক বছর আগে প্রতিবেশী ভাই জাকারিয়া বাদলের ছেলে বায়জিদের সঙ্গে বিয়ে হয় ফারজানার। বিয়ের পর জামাই নেশাগ্রস্ত হওয়ায় সম্প্রতি ফারজানা স্বামীর বাড়িতে যাবে না বলে জানিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জামাই বায়জিদ আমার বাড়িতে এসে ফারজানাকে কুপিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা বলেন, ফারজানার মাথাসহ শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে।মঠবাড়িয়া থানার ওসি আ,জ,মো, মাসুদুজ্জামান জানান, ঘটনাটি আমি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network