শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মধ্যরাতে খালের পাশে নবজাতকের কান্না, পরে খাল থেকে উদ্ধার

আপডেট: February 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকার (পুরাতন সেকশনের) একটি খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তখন মধ্যরাত ১টা।চারদিকে সুনশান নীরবতা। এ সময় খালের পাশে এক নবজাতকের কান্নার শব্দ শুনে এক পথচারী কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে।
পলিথিনে মোড়ানো নবজাতকটিকে বিভিন্ন পোকা আক্রমণ করছে। চিকা তার মুখের একটি অংশ ক্ষত করে দিয়েছে।

পরে স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়া ৯৯৯ কল করে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ এসে আহত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ৯৯৯ কল পেয়ে নবজাতটিকে খাল থেকে উদ্ধার করা হয়। কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালে ফেলে গেছে। কন্যা শিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্ন পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network