শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

মাছের ঘের থেকে কুমির উদ্ধার

আপডেট: November 15, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি এলাকার একটি মাছের ঘের থেকে কুমিরকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী। তিনি বলেন, কুমিরটি ওই এলাকার পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন পুকুরে কাজ করা কর্মীরা। পরে তারা একটি ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটকে পড়ে কুমিরটি। কুমিরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়।

পাজাকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল ঢাকা পোস্টকে বলেন, আমরা এখন আতঙ্কে আছি। কিভাবে এত বড় একটি কুমির আসল। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এতে তো কুমির থাকার কথা না। এ ধরনের কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।

আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারী মুঠোফোনে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগের অফিসে জানায়। মঙ্গলবার সকালে বন বিভাগের ঢাকার কর্মীরা আসবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network