১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

মাদকের টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

আপডেট: মার্চ ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গোপালগঞ্জ প্রতিনিধি:: মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিলেন মাদকাসক্ত ছেলে। মুহূর্তের মধ্যে কাঠ-টিনের তৈরি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরন গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। ঘটনার রাতে শহিদুল তার মা হেনয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। হেনয়ারা বেগম টাকা দিতে না পারায় মাদকাসক্ত শহিদুল বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসার আগ মূহুর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

হেনয়ারা বেগম বলেন, আমার ছেলে শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। সে প্রতিনিয়ত আমার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে না পারলে সে আমাকে মারধর করতো। যার কারনে আমি শহিদুলের ভয়ে পালিয়ে থাকতাম। ঘটনার রাতে টাকা দিতে না পারায় আমাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।

প্রতিবেশী জামির আলী বলেন, শহিদুল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না দিতে পারলে সে তার মাকে মারধর করতো। রাতে মাদকের জন্য শহিদুল তার মার কাছে টাকা চেয়ে না পেয়ে বসত ঘরে আগুন দেয়। আমরা আগুন নিভানোর জন্য ছুটে আসতে আসতেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আমরা চাই না এভাবে আর কোন পরিবারে মাদকাসক্ত ছেলের জন্ম হোক।

কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ বলেন, এ বিষয়ে আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network