শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরে অসামাজিক কার্যকলাপ, আবাসিক হোটেল থেকে ৪ নারী ও ৫ পুরুষ আটক

আপডেট: March 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরে দেহ ব্যবসার অভিযোগে আবাসিক ভবন থেকে চার নারী ও পাঁচ পুরুষকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে মাদারীপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারের পাশে ‘আকন্দ ভিলা’ থেকে তাদের আটক করা হয়।তাৎক্ষণিক আটক নয় জনের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। পরে তড়িঘড়ি করে আটকদের পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ভবনের তিনতলায় রুম ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল কয়েকজন নারী। বিষয়টি নজরে এলে তাদের আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ এসে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে চার নারী ও পাঁচ যুবককে থানায় নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকায় চার নারীসহ আটক নয়জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার তাদের আদালতে তোলা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network