শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মাদারীপুরে কিশোরীকে সৎ মায়ের গরম খুন্তির ছ্যাঁকা

আপডেট: February 21, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের ডাসারে সৎ মায়ের নির্যাতনের শিকার হয়েছে বিথী আক্তার নামে নবম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার আইসার গ্রামের মোল্লা বাড়ীর দেলোয়ার মোল্লার প্রথম স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় এক যুগ আগে মার যান। তার প্রথম স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। তার সংসার দেখভাল ও সন্তান লালন-পালনের জন্য দ্বিতীয় বিয়ে করেন বরিশালের ধানডোবা গ্রামের স্নেহআরাকে। দেলোয়ার মোল্লার আগের স্ত্রী রেখে যাওয়া সন্তানের মধ্যে সবার ছোট বিথীকে লালন পালনের দায়িত্ব নেন তার সৎ মা। ছোটবেলা থেকে নির্যাতন করে আসছে বিথীকে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি রাতে বিথীকে গরম খুন্তি দিয়ে হাতে ও মুখে ছ্যাঁকা দেন তার সৎ মা স্নেহআরা বেগম।

ঘটনার পরে বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা চালান তার সৎ মা ও বাবা। বুধবার (২১ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে জানা গেছে, তার সৎ মা ঘটনা ধামাচাপা দিতে বিথীকে জোর করে বাড়ি থেকে চিকিৎসার কথা বলে অন্যত্র নিয়ে গেছেন।

বিথীর মামা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বোন ক্যানসারে আক্রান্ত হয়ে ১৫ বছর আগে ৩ ছেলে ও ২ মেয়ে রেখে মারা যান। সবার ছোট বিথী। তাকে ওর সৎ মা গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে ঝলসে দিয়েছে। এতে ওর শরীরে ক্ষত সৃষ্টি হয়েছে। ঘটনার পরে ওর সৎ মা ওকে নিয়ে মাদারীপুরের পেয়ারপুরে আত্মগোপনে চলে যায়। আমার বড় ভাগিনা খবর পেয়ে ওর সৎ মায়ের কাছ থেকে বিথীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে গেছে।’

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ এসএম শফিকুল বলেন, পরিবারের কেউ এখন পর্যন্ত অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network