শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

আপডেট: April 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস (২৫)। শনিবার সন্ধায় পৌর শহরের পাঠককান্দি এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মেজো ভাইয়ের সঙ্গে রাগ করে প্রসেনজিৎ আত্মহত্যা করেছেন বলে পরিবার জানিয়েছে।  প্রসেনজিৎ দাস পাঠককান্দি এলাকার রবি দাসের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবার  জানিয়েছে, রবি দাসের লন্ড্রির দোকান রয়েছে শহরের ইটেরপুল এলাকায়। তার মেজো ছেলে বিপ্লব দাস সারা দিন একা একা দোকানে কাজ করেন। প্রসেনজিৎ দোকানে না যাওয়ায় তাকে বকাঝকা করেন বিপ্লব। এর জের ধরেই প্রসেনজিৎ সবার অজান্তে পরিত্যক্ত একটি রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।মাদারীপুর সদর থানার ওসি কামরুল মিয়া ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network